ঢাকা | বঙ্গাব্দ

কারাগারে ‘ভাইরাল মিজান’, জানা গেল নেপথ্যের ঘটনা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
কারাগারে ‘ভাইরাল মিজান’, জানা গেল নেপথ্যের ঘটনা ছবির ক্যাপশন: কারাগারে ‘ভাইরাল মিজান’, জানা গেল নেপথ্যের ঘটনা
ad728
রাজধানীতে এক শ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে আলোচনায় আসা মিজানুর রহমান মিজান ওরফে ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে রবিবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের সাজা দেওয়া হয়।

কাফরুল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ রবিবার ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এর ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে সেখানে যান বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় মিজান সংশ্লিষ্টদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের আঘাত করেন।এর পর তাকে আটক করে কাফরুল থানায় নিয়ে যাওয়া হয়।

তিনি আরো জানান, সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় মিজানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।থানার এএসআই নাজমা আক্তার বলেন, ‘ডিএমপির ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের সাজা দিয়েছেন। সাজা ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠানো হয়।আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি ভাতের দোকান চালান মিজানুর রহমান মিজান। মাত্র এক শ টাকা পিস গরুর মাংসের সঙ্গে ভাত, আলু ও ডাল বিক্রির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পথে, মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনা

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পথে, মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনা