ঢাকা | বঙ্গাব্দ

এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগের আদেশ হাইকোর্টে স্থগিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগের আদেশ হাইকোর্টে স্থগিত ছবির ক্যাপশন: এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগের আদেশ হাইকোর্টে স্থগিত
ad728
মেয়াদ শেষ হওয়ার আগেই সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতিকে অপসারণ করে স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে সভাপতি নিয়োগের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ নিয়োগের বৈধতা জানতে রুল জারি করেছেন আদালত।বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার নূর উল মতিন। আদালতে তিনি রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন।

আদালতের আদেশ অনুযায়ী, গত ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত সভাপতি পরিবর্তনের আদেশের কার্যকারিতা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।এর আগে, ২০২৫ সালের ২৪ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খানকে দুই বছরের জন্য কলেজটির গভর্নিং বডির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে অনুযায়ী তার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের ২৪ এপ্রিল। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত এক আদেশে তাকে সরিয়ে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

শিহাব উদ্দিন খান বলেন, চলমান কমিটির মেয়াদ থাকা অবস্থায় সভাপতি পরিবর্তনের আদেশ আইনসম্মত নয়।এ ছাড়া কোনো কারণ দর্শানো বা বক্তব্য উপস্থাপনের সুযোগ না দিয়েই সভাপতির মনোনয়ন বাতিল করায় প্রাকৃতিক ন্যায়বিচারের নীতি লঙ্ঘিত হয়েছে বলেও রিটে উল্লেখ করা হয়


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম