ঢাকা | বঙ্গাব্দ

ওসমান হাদি হত্যাকাণ্ডে সঞ্জয়–ফয়সালের আদালতে দায় স্বীকার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 2, 2026 ইং
ওসমান হাদি হত্যাকাণ্ডে সঞ্জয়–ফয়সালের আদালতে দায় স্বীকার ছবির ক্যাপশন: ওসমান হাদি হত্যাকাণ্ডে সঞ্জয়–ফয়সালের আদালতে দায় স্বীকার
ad728

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সঞ্জয় চিসিম ও মো. ফয়সাল। তারা এ মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। এদিন তাদের আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ জবানবন্দি গ্রহণের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটে বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে বহনকারী অটোরিকশায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত

ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত